চট্টগ্রামের ডিসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জয়নুল বারীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ হয়।রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার সময় জয়নুল বারী কক্সবাজারের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। রামুতে হামলা শুরুর সময় কক্সবাজারে তাঁর বিদায় সংবর্ধনা চলছিল।জয়নুল বারী ১ অক্টোবর কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসিম উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব নেন। মাত্র ১৩ দিনের মাথায় তাঁকে এই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো।এ ব্যাপারে জানতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান ও জয়নুল বারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জয়নুল বারীকে চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলি ও নিয়োগ শাখায় পদায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হচ্ছে।