চট্টগ্রামের তরুণদের ব্যতিক্রমী আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে কালো কাপড় বেঁধে সাইকেল শোভাযাত্রার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের একদল তরুণ। ব্যতিক্রমী এ আয়োজন করেছে ‘অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগাং’ এবং ‘তারুণ্য পরিবর্তনের জন্য’ নামে দুটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিফাত হাসান, মো. জাওয়াদ, মরিউম হোসেন, মো. মিজান প্রমুখ। সমাবেশে বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া টাঙ্গাইলের মধুপুরে, সাভার, ফরিদপুরে ধর্ষণসহ ও অ্যাসিড নিক্ষেপের বিভিন্ন সহিংসতার ঘটনা তুলে ধরেন। তাঁরা নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।