চট্টগ্রামের তিন থানার ওসি ও পাঁচ পরিদর্শক পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাঁচ থানার পরিদর্শক (তদন্ত) পদে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে এসব পরিবর্তন হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিনকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ময়নুল ইসলামকে বন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ সিআইডিতে বদলি হয়ে যাওয়ায় সেখানে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম নগর পুলিশে সদ্য আসা পরিদর্শক আবুল বাসারকে। আর ডবলমুরিং থানার ওসি বশির আহাম্মদ খান ঢাকায় পিবিআইতে বদলি হয়েছেন।
আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নগর ডিবির পরিদর্শক শাহাদাত হোসেন খানকে ডবলমুরিং থানায় একই পদে এবং ডিবির আরেক পরিদর্শক গাজী ফৌজুল আজিমকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখার পরিদর্শক মোহাম্মদ মঈন উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানায়, জাকির হোসেনকে আকবর শাহ থানায়, আলমগীর হোসেনকে হালিশহর থানায় পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।