চট্টগ্রামের দুই মাদ্রাসাছাত্র রামুর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পাঁচ দিন পর চট্টগ্রাম মহানগরের দুই মাদ্রাসাছাত্রকে গত শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারিসংলগ্ন রামু উপজেলা ব্যাংকডেবা এলাকার বনাঞ্চল থেকে উদ্ধার করেছে বান্দরবানের পুলিশ।
তাদের ৬ জুলাই চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থেকে বাইশারি-রামুর অপহরণকারী চক্রের সদস্য মো. ইমরান কৌশলে রামুর পাহাড়ে নিয়ে এসে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন বলে গতকাল শনিবার পুলিশ জানিয়েছে।
বাইশারি ও রামুর কেউ কেউ দাবি করেছেন, বাইশারি আওয়ামী লীগের কয়েকজন নেতার মাধ্যমে অপহরণকারী চক্রের সঙ্গে দফারফা করে মুক্তিপণ দিয়ে দুই কিশোরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তবে উদ্ধারকারী বাইশারি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আনিসুল ইসলাম বলেন, অপহরণকারী মূল হোতা ইমরানকে গ্রেপ্তারের পর কোনো মুক্তিপণ ছাড়া তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ রুবেল বলেন, ইমরান কৌশলে ব্যবসায়ীর ছেলে শহীদুল ইসলাম ও পুলিশ কনস্টেবলের ছেলে আবদুল্লাহ আল-হাছানকে অপহরণ করেন। তাদের প্রথমে রামু ও পরে নাইক্ষ্যংছড়ির বাইশারি পাহড়ে নিয়ে অপহরণকারী চক্র ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।