চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনারের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে ছিনতাইপ্রবণ এলাকাগুলো শনাক্ত এবং ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।