চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গত বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। ওই তরুণীর নাম সোহাগী আক্তার। তিনি একটি পোশাকশিল্প কারখানার শ্রমিক। গতকাল শনিবার সকালে মর্গে গিয়ে সোহাগীর বাবা নুরুল ইসলাম তাঁর লাশ শনাক্ত করেন। তবে পুলিশ এখনো তাঁকে হত্যার কারণ খুঁজে বের করতে পারেনি।নুরুল ইসলাম জানান, সোহাগী দু-তিন বছর আগে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে রাগ করে চলে আসেন। এর পর থেকে তাঁদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।সোহাগীর বাবা নুরুল ইসলাম চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাকশিল্প কারখানায় ক্লিনারের কাজ করেন। বন্দর এলাকার কলসি দীঘির পাড়ে ভাড়া বাসায় থাকেন। তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন জানান, ‘আশা করছি, দু-এক দিনের মধ্যে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পারব।’