চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে আট ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডে আটটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে পতেঙ্গার মিয়াজিপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে চুলা থেকে একটি কাঁচা বসতঘরে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে আটটি ঘর পুড়ে যায়। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।