চট্টগ্রামের পাঁচ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীকাল বৃহস্পতিবার অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা হবে।বিদ্যালয়গুলো হলো মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) ও সেন্ট মেরিস স্কুল।