চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ ৪৮ জন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি করা ডিআইজিরা হলেন—চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডলকে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক, র্যা বের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমদকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারকে সিএমপির কমিশনার, পিবিআইয়ের মাহবুবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলামকে এসবির ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুককে রংপুর রেঞ্জের ডিআইজি ও যুগ্ম কমিশনার জামিল আহমদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদকে বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার বনজ কুমার মজুমদারকে পিবিআইয়ের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়াকে সদর দপ্তরে ডিআইজি, ডিএমপির মনিরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবিরকে সদর দপ্তরে ডিআইজি পদে বদলি করা হয়েছে।