চট্টগ্রামের বস্তিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। বস্তিটির নাম সাহেবপাড়া বস্তি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৬টি গাড়ি কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসীম উদ্দিন। তবে তিনি প্রথম আলোকে বলেন, সাহেবপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।