চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘুদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু সাত পরিবারের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছে সংখ্যালঘু সম্প্রদায়।বাঁশখালী পৌর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে কাউন্সিলর দীলিপ চক্রবর্তী, রামানন্দ পুরী মহারাজ, শ্যামল দাশ, আশিষ চক্রবর্তী, কাউন্সিলর প্রণব দাশ, রানা কুমার দেব, উত্তম কারণ, ঝুন্টু কুমার দাশ প্রমুখ বক্তব্য দেন।