চট্টগ্রামের বাকলিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় গত বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে তিনি গণপিটুনির শিকার হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম ইফতেখার ইমন (১৮)। তিনি বাকলিয়া থানার দেওয়ানবাজার ডিসি রোড এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ইমনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চারটি ছিনতাইয়ের মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে ইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর কয়েকজন সঙ্গী দেওয়ানবাজার ডিসি রোডের কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। পরে এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইকবাল হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় ইমন গণপিটুনির শিকার হয়ে মারা যান। তাঁর ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়েছে।