প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চকবাজার এলাকায় শতবর্ষ পুরোনো ও ঐতিহ্যবাহী মুন্সিপুকুর সংরক্ষণের জন্য চট্টগ্রামের মেয়রসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুকুরটি বা এর ভেতরের কোনো অংশ ভরাট বন্ধ করার এবং এর ভেতরে অবস্থিত স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম।