চট্টগ্রামের মেয়র প্রার্থীদের নিয়ে বিবিসি সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে আজ সোমবার থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিবিসি সংলাপ। প্রার্থীদের জনগণের মুখোমুখি করানোর জন্য নির্বাচন কমিশন বিবিসি বাংলা বিভাগের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার আজ সোমবার ও কাল মঙ্গলবার প্রতিদিন রাত আটটা ৪০ মিনিট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।আজ প্রথম দিনে পাঁচজন মেয়র প্রার্থী ও পরদিন তিনজন মেয়র প্রার্থী সংলাপে অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা সরাসরি প্রার্থীদের প্রশ্ন করবেন। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন ওয়ালিউর রহমান ও সঞ্চালনার দায়িত্বে থাকবেন মিথিলা ফারজানা। প্রতিদিন অনুষ্ঠানটির ব্যাপ্তি ৭০ মিনিট। গতকাল রোববার এ অনুষ্ঠানের একটি মহড়া টিআইসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।