চট্টগ্রামের মেয়রকে আজ শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলমের শপথ আজ রোববার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন।বিএনপি সমর্থিত মেয়রের শপথ অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল শনিবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।