চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনের একটি গুদামে গতকাল রোববার বিকেলে আগুন লেগেছে। এতে গুদামের বেশির ভাগ লাগেজ পুড়ে গেছে।দমকল বাহিনী সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের রবিউল ইসলাম ও জসিম উদ্দিন নামের দুই কর্মী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে দুই লাখ টাকার লাগেজ পুড়ে গেছে এবং আরও সাত লাখ টাকার লাগেজ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের বিক্রয় ও বিপণনকেন্দ্রগুলোর মধ্যে রিয়াজউদ্দিন বাজার সবচেয়ে বড়। পাশাপাশি এখানকার সব গলি খুব সরু। ফলে এখানে আগুন লাগলে দমকল বাহিনীর গাড়ি ঢোকানো যায় না।