চট্টগ্রামের রেস্তোরাঁয় ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ের একটি রেস্তোরাঁ থেকে ৩৪৫টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ীর নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বড়পাড়া মৌলভি বাড়ির মো. আকতার হোসেনের ছেলে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকালে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বহদ্দারহাটের কর্ণফুলী রেস্তোরাঁ অ্যান্ড বিরানি হাউসে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এই তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে ৩৪৫টি ইয়াবা বড়িসহ আকরাম হোসেনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।