চট্টগ্রামের সংবর্ধনার নতুন তারিখ ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে সৃষ্ট দুর্যোগের কথা বিবেচনা করে চট্টগ্রামের এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ জুনের পরিবর্তে আগামী ৮ জুলাই রোববার সকাল ১০টায় চট্টগ্রামে সংবর্ধনা হবে। সংবর্ধনাস্থল ফয়’স লেক।শিক্ষার্থীদের নিবন্ধনের সময় অনুষ্ঠানের টিকিট হিসেবে যে হ্যান্ডব্যান্ড, নিবন্ধনপত্রের অংশবিশেষ ও খাবারের কুপন দেওয়া হয়েছে, ৮ জুলাই ফয়’স লেকে প্রবেশের সময় সেগুলো সঙ্গে নিতে হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করছে প্রথম আলো। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে মাছরাঙা টেলিভিশন ও এবিসি রেডিও। চট্টগ্রামের অনুষ্ঠানে বিশেষ সহযোগী হিসেবে আছে ফয়’স লেক।