চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমতী রেলসেতুর অদূরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান ভূঁইয়ার ভাষ্য, কুমিল্লা রেলস্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস, লালমাই রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও লাকসাম জংশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

শফিকুর রহমান ভূঁইয়া বলেন, আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।