চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় কনটেইনারবাহী একটি ট্রেন আজ শুক্রবার রাত আটটার দিকে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।

আখাউড়া জংশন স্টেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ৮০৪ কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় মেইন লাইনে ট্রেনটির একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত নয়টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।