চট্টগ্রামের সঙ্গে দুই রেলপথে ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পাঁচ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী কুমিল্লা রেলস্টেশনে ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কসবা স্টেশনে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চাকা লাইনে ওঠাতে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন লালমাই ছেড়ে রাজাপুরের দিকে যাচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।