প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী রেলস্টেশনের আউটারে একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে ট্রেনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিরোধী দলের অবরোধ থাকায় যাত্রীরা আতঙ্কের মধ্যে রয়েছে। কুমিল্লা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি চাকা গুণবতী স্টেশনের আউটারে লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্যাটি নিরসনের চেষ্টা চলছে। শিগগিরই স্বাভাবিক হবে।