প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্র, সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ও স্পিকারের সম্প্রতি দেওয়া মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা।ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে যেসব মন্তব্য এসেছে, তা শিষ্টাচারবহির্ভূত। নির্বাচিত সাংসদেরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন—এটাই সবার প্রত্যাশা।’বিবৃতিতে সিইউজের নেতারা আরও বলেন, ‘দেশের মানুষ ও সাংবাদিকেরা সাংসদ, মন্ত্রী ও নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করবেন—এটা স্বাভাবিক। কিন্তু এর জের ধরে সাংবাদিক বা সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা প্রত্যাশিত নয়।’