চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এসএম করপোরেশন নামের ইয়ার্ডে একটি পুরোনো জাহাজ কাটার সময় আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস জানায়, এমভি ক্যাপিটাল ম্যান নামের একটি জাহাজ গ্যাস কার্টার দিয়ে কাটার সময় আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিত্যক্ত জাহাজটির বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেলেও ক্ষতির পরিমাণ জানা যায়নি।এদিকে গতকাল দুপুরে আগুন লেগে নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দুটি দোকান পুড়ে গেছে। দুপুর ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।