চট্টগ্রামের হেলথ টেকনোলজি ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে জ্যেষ্ঠতা, স্থানীয়-অস্থানীয় ইত্যাদি বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় গত বুধবার ছাত্রাবাস থেকে টেলিভিশন চুরির ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করতে থাকে। বৃহস্পতিবার সকালে তা ভয়াবহ আকার ধারণ করে। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ কাজী আলী আকবর প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ইনস্টিটিউট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।