চট্টগ্রামের ১৬ আসনের ৩২ প্রার্থী গানম্যান পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নির্দেশে ব্যক্তিগত নিরাপত্তার জন্য চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীদের একজন করে গানম্যান দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে প্রার্থীদের
গানম্যানদের নিয়োজিত করা হবে। চট্টগ্রামের ১৬ আসনে ৩২ জন প্রার্থী রয়েছেন।
নগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ-উল- হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক প্রার্থীর নিরাপত্তার জন্য একজন করে গানম্যান দেওয়া হবে কয়েক দিনের মধ্যে।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের সাতটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে সাত প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন এবং জাতীয় পার্টি ও জাসদের একজন করে প্রার্থী রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে অবশিষ্ট নয়টি আসনে প্রার্থী রয়েছেন ২৫ জন।