চট্টগ্রামের ১৭ বাজারে তদারকি শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামী রোববার থেকে চট্টগ্রামের ১৫টি খুচরা বাজার ও দুটি পাইকারি বাজারে তদারকি শুরু হচ্ছে। এই ১৭টি বাজার তদারকিতে নামছে পাঁচটি কমিটি। এর বাইরে চট্টগ্রামের ১৪টি উপজেলায় ১৪টি কমিটি বাজার তদারক করবে।গতকাল রোববার সার্কিট হাউস মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৈঠকের পর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকের হোছাইন এই সিদ্ধান্তের কথা জানান।বৈঠকে খুচরা বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তদারক কমিটি পণ্যমূল্যের তালিকা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা তদারক করবে বলে তিনি জানান।বৈঠকে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী, সিটি করপোরেশনের সচিব মো. কামরুজ্জামান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি ছালামত আলী।বৈঠক শেষে মো. এহছানে এলাহী প্রথম আলোকে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি তদারক কমিটিতে নয়জন সদস্য থাকছেন। কমিটিতে বিডিআর, র‌্যাব, পুলিশ, চট্টগ্রাম চেম্বার, মেট্টোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, বিএসটিআই ও ক্যাবের প্রতিনিধি রাখা হয়েছে।বৈঠকে ব্যবসায়ীরা বলেন, গত বছর রমজানের আগে বাজার তদারকি শুরু হওয়ায় খুচরা বাজারে অস্বাভাবিক দামে পণ্য বিক্রি হয়নি। বাজার স্থিতিশীল রাখতে হলে তদারকি শুরু করা দরকার।