চট্টগ্রামের ‘নিখোঁজ’ ব্যবসায়ীকে পাওয়া গেল ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ‘নিখোঁজ’ ব্যবসায়ী এস এম জসীম উদ্দিনকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার কাফরুল থানার পুলিশ কাফরুল এলাকা থেকে তাঁকে উদ্ধার করে।জসীম উদ্দিনের স্ত্রী শাহানা ইয়াছমিন প্রথম আলোকে জানান, কাফরুল থানার পুলিশ গতকাল ভোরে তাঁর স্বামীকে খুঁজে পেয়ে তাঁদের খবর দেয়। পরে পুলিশ আত্মীয়স্বজনের কাছে জসীমকে বুঝিয়ে দেয়। ২০ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন এ ব্যবসায়ী। এ ব্যাপারে গত শুক্রবার রাতে নগরের ইপিজেড থানায় নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর শ্বশুর মো. আবু তাহের। জসীম উদ্দিনের স্ত্রী দাবি করেছিলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে অংশীদারেরা তাঁকে অপহরণ করে থাকতে পারেন। তবে জসীমের স্ত্রীর এ অভিযোগ অস্বীকার করেছেন তাঁর ব্যবসায়িক অংশীদার শাহাবুদ্দিন আহাম্মদ, বিষ্ণুপদ পালিত ও কাজল বৈদ্য।