চট্টগ্রামে'অল সোলস ডে' পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যথাযোগ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামে পালিত হয়েছে ‘অল সোলস ডে’ বা ‘মৃত আত্মার শান্তি কামনা দিবস’।
এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন ধর্মপল্লিতে অবস্থিত ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের কবরগুলোতে মোমবাতি জ্বালিয়ে মৃত স্বজনদের স্মরণ করা হয়। এ সময় গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
বিশেষ প্রার্থনায় যোগ দিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত স্বজনদের স্মরণে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ২ নভেম্বর গির্জা ও সমাধিতে জড়ো হন। ফুল ও মোম জ্বালিয়ে প্রিয়জনের কবর পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে দুঃখ ও ব্যথার সব গ্লানি মুছে দেওয়ার জন্য জগৎপিতার কাছে করজোড়ে প্রার্থনা করেন স্বজনেরা।