চট্টগ্রাম-লোহাগাড়া রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম–লোহাগাড়া রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। ১১ মে সাতকানিয়া–লোহাগাড়া এলাকার সাংসদ আবু রেজা নদভী এই সেবা উদ্বোধন করেন। পাশাপাশি তিনি লোহাগাড়া উপজেলায় বেশ কয়েকটি অবকাঠামোও উদ্বোধন করেন।
এসবের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন সড়ক ও মসজিদ। পাশাপাশি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১০ কিলোভোল্ট ক্ষমতার জেনারেটর ও উপজেলার নতুন বিদ্যুৎ–সংযোগও উদ্বোধন করেন সাংসদ। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হানিফ। প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু রেজা নদভী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার কম খরচে যাত্রী পরিবহনের জন্য দেশের প্রতিটি উপজেলায় বিআরটিসির সার্ভিস চালু করছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।