চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চলাচল ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে আপ লাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার এস এম মহিদুর রহমান প্রথম আলোকে জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আশুগঞ্জ রেলস্টেশনের আগে যাত্রাপুর এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আনার জন্য বিকল্প আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই লাইনে (আপ) ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।