চড় মারায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার এক কলেজছাত্রীকে চড় মারার ঘটনায় আনোয়ার হোসেন নামের এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে স্থানীয় এক কলেজে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে কলেজের দ্বাদশ বাণিজ্য বিভাগের ক্লাস শেষে ওই শ্রেণির শিক্ষার্থী ফিরোজ হোসেন ও আনোয়ার হোসেন তাদের সহপাঠী এক ছাত্রীকে চড় মারে। ওই ছাত্রী বিষয়টি কলেজের শিক্ষকদের জানালে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আনোয়ারকে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ওই দণ্ডাদেশ দেন।