চড়ক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে সারা দেশে পয়লা বৈশাখ পালিত হলেও হিন্দুধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুসারে চৈত্রসংক্রান্তি উপলক্ষে গত মঙ্গলবার বগুড়ার আদমদীঘির মাঝিপাড়া গ্রামে চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকার হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনার আয়োজন করে। আদমদীঘি সদরের মাঝিপাড়া গ্রামের চড়কপূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, চৈত্রসংক্রান্তি উপলক্ষে ২০ চৈত্র মন্দিরে ঘট স্থাপন পূজা করে পূজার কার্যক্রম শুরু হয়। এই পূজা ও চড়ক মেলা উপলক্ষে আদমদীঘির মাঝিপাড়া গ্রামসহ আশপাশের গ্রামে জামাই-মেয়েসহ আত্মীয়স্বজনের ব্যাপক সমাগম ঘটেছে।