চড়কপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হলো হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। পূজাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। ১৪ এপ্রিল কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে আয়োজন করা হয় নীল পূজার। পূজা শেষে শান্তি বাড়ৈ (৩২) নামে এক যুবকের পিঠে ফোড়ানো হয় দুটি লোহার বড়শি। পরে তাঁকে বাঁশের এক প্রান্তে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বাঁশটির অপর প্রান্তের রশি দিয়ে কয়েকজন যুবক দ্বারা ঘোরানো হয় কয়েক দফা। গোধূলি পর্যন্ত চলে এভাবে।