চড়াইখোলা ইউনিয়ন বাল্যবিবাহ যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত গণসমাবেশে ওই ঘোষণা দেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
ওই গণসমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি বোরহান মৃধা প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী প্রথম আলোকে বলেন, এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।