প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক সম্মান কোর্সে চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-প্রক্রিয়া আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ ভর্তি হতে ইচ্ছুক ব্যক্তির মধ্যে ৫৭৭ জন ভর্তি হয়েছেন। বাকি ২৩টি আসনের জন্য চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে আজ ভর্তি হতে ইচ্ছুক ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তি কমিটি সূত্র জানায়, আজ স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৫২ থেকে ৫৫ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে (ক গ্রুপ) ৭৫০ থেকে ৭৬৮ পর্যন্ত ভর্তি হতে ইচ্ছুক ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে আজ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।