চতুর্থ উপজেলা পরিষদের প্রশিক্ষণ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ উপজেলা পরিষদের প্রশিক্ষণ কর্মশালা আজ রোববার থেকে শুরু হচ্ছে। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন উপজেলা সুশাসন প্রকল্প। প্রকল্পের কার্যালয় থেকে জানানো হয়েছে প্রশিক্ষণে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রকৌশলীরা অংশ নেবেন। প্রশিক্ষণে অংশ নেবেন মোট তিন হাজার ৮৯৬ জন প্রশিক্ষণার্থী।
জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ঢাকা), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (ঢাকা), ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ঢাকা), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (কুমিল্লা) ও বগুড়ায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।