চতুর্থ দফায় আ.লীগ ৫২, বিএনপি ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই পদে জামায়াতে ইসলামী-সমর্থিত পাঁচজন, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত একজন, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সমর্থিত একজন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত একজন ও একজন নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের তিনজন এবং বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল রোববার দেশের ৪৩টি জেলার ৯১টি উপজেলায় নির্বাচন হয়। মুন্সিগঞ্জের গজারিয়া, পটুয়াখালীর দুমকি ও কক্সবাজারের কুতুবদিয়ায় কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়নি।


চতুর্থ দফার নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন:


ঠাকুরগাঁও: পীরগঞ্জে বিএনপির জিয়াউল ইসলাম।
দিনাজপুর: বোচাগঞ্জে আওয়ামী লীগের ফরহাদ হাসান চৌধুরী ও ফুলবাড়ীতে বিএনপির খুরশিদ আলম।
জয়পুরহাট: পাঁচবিবিতে জামায়াতের মোস্তাফিজুর রহমান।
বগুড়া: গাবতলীতে বিএনপির মোরশেদ মিল্টন।
রাজশাহী: তানোরে বিএনপির ইমরান আলী মোল্লা, পুঠিয়ায় বিএনপির বিদ্রোহী আনোয়ারুল ইসলাম ও বাগমারায় আওয়ামী লীগের জাকিরুল ইসলাম।
নাটোর: বড়াইগ্রামে বিএনপির একরামুল আলম।
সিরাজগঞ্জ: চৌহালীতে বিএনপির মো. আবদুল্লাহ আল মামুন।
পাবনা: ঈশ্বরদীতে আওয়ামী লীগের মোখলেসুর রহমান ও ফরিদপুরে একই দলের খলিলুর রহমান সরকার।
নড়াইল: সদর উপজেলায় বিএনপির মনিরুল ইসলাম।
কুষ্টিয়া: দৌলতপুরে আওয়ামী লীগের ফিরোজ আল মামুন।
চুয়াডাঙ্গা: জীবননগরে আওয়ামী লীগের আবু মোহাম্মদ আবদুল লতিফ।
ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে বিএনপির এম এ মজিদ।
যশোর: সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও কেশবপুরে একই দলের এইচ এম আমির হোসেন।
বাগেরহাট: মোল্লাহাটে আওয়ামী লীগের মো. শাহীনূল আলম ও চিতলমারীতে একই দলের মুজিবর রহমান।
খুলনা: ফুলতলায় শেখ আকরাম হোসেন, তেরখাদায় সরফুদ্দিন বিশ্বাস, রূপসায় এস এম কামাল উদ্দিন, বটিয়াঘাটায় আশরাফুল আলম খান ও দাকোপে শেখ আবুল হোসেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
সাতক্ষীরা: কলারোয়ায় আওয়ামী লীগের ফিরোজ আহমেদ।
বরগুনা: বেতাগীতে বিএনপির শাহজাহান কবীর।
পটুয়াখালী: সদরে তারিকুজ্জামান, বাউফলে মজিবর রহমান ও গলাচিপায় মো. সামসুজ্জামান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। মির্জাগঞ্জে একই দলের ‘বিদ্রোহী’ আবু বকর মো. সিদ্দিক।
ভোলা: তজুমদ্দিনে অহিদ উল্যাহ, মনপুরায় সেলিনা আক্তার চৌধুরী ও দৌলতখানে মনজুর আলম খান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
বরিশাল: আগৈলঝাড়ায় গোলাম মর্তুজা খান, উজিরপুরে মো. হাফিজুর রহমান ও বানারীপাড়ায় গোলাম ফারুক। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
ঝালকাঠি: সদরে মো. সুলতান হোসেন খান, কাঠালিয়ায় ফারুক শিকদার, রাজাপুরে মনিরুজ্জামান ও নলছিটিতে মো. ইউনুস লস্কর। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
পিরোজপুর: সদরে আওয়ামী লীগের মজিবর রহমান ও মঠবাড়িয়ায় একই দলের মো. আশরাফুর রহমান, জিয়ানগরে জামায়াতের মাসুদ বিন সাঈদী ও ভান্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) আতিকুল ইসলাম।
টাঙ্গাইল: কালিহাতীতে মো. মোজহারুল ইসলাম তালুকদার, ভূঞাপুরে আবদুল হালিম ও মধুপুরে সরোয়ার আলম খান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। নাগরপুরে বিএনপির আবদুছ ছামাদ।
শেরপুর: নালিতাবাড়ীতে বিএনপির এ কে এম মোখলেছুর রহমান।
ময়মনসিংহ: হালুয়াঘাটে আওয়ামী লীগের ফারুক আহমেদ খান।
নেত্রকোনা: মদনে বিএনপির এম এ হারেছ।
কিশোরগঞ্জ: ইটনায় আওয়ামী লীগের মো. কামরুল ইসলাম চৌধুরী, কটিয়াদীতে একই দলের আবদুল ওয়াহাব আইন উদ্দিন ও মিঠামইনে আবদুস শহীদ ভূঁইয়া, ভৈরবে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী গিয়াস উদ্দিন ও তাড়াইলে জাতীয় পার্টির (এরশাদ) কামাল উদ্দিন ভূঁইয়া।
ঢাকা: ধামরাইয়ে বিএনপির তমিজ উদ্দিন।
গাজীপুর: কালিয়াকৈরে আওয়ামী লীগের বিদ্রোহী মো. রেজাউল করিম।
সুনামগঞ্জ: শাল্লায় বিএনপির গণেন্দ্র চন্দ্র সরকার ও ধরমপাশায় বিএনপির আবদুল মোতালেব খান।
সিলেট: সদরে আওয়ামী লীগের আশফাক আহমদ ও কানাইঘাটে বিএনপির আশিক চৌধুরী।
মৌলভীবাজার: সদরে বিএনপির মিজানুর রহমান, কমলগঞ্জে আওয়ামী লীগের রফিকুর রহমান ও শ্রীমঙ্গলে একই দলের রণধীর কুমার দেব।
হবিগঞ্জ: লাখাইতে আওয়ামী লীগের মুশফিউল আলম ও নবীগঞ্জে একই দলের মো. আলমগীর চৌধুরী, আজমিরীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আতর আলী মিয়া ও সদরে নির্দলীয় সৈয়দ আহমদুল হক।
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় বিএনপির মুসলিম উদ্দিন ও নাসিরনগরে আওয়ামী লীগের এ টি এম মনিরুজ্জামান সরকার।
কুমিল্লা: মেঘনায় আওয়ামী লীগের আবদুস সালাম ও বরুড়ায় বিএনপির আবদুল খালেক চৌধুরী।
চাঁদপুর: শাহরাস্তিতে বিএনপির মো. দেলোয়ার হোসেন মিয়াজী।
ফেনী: সোনাগাজীতে আওয়ামী লীগের জেড এম কামরুল আনাম ও ফুলগাজীতে একই দলের একরামুল হক।
নোয়াখালী: বেগমগঞ্জে বিএনপির আবদুর রহিম।
চট্টগ্রাম: বোয়ালখালীতে মো. আতাউল হক, ফটিকছড়িতে তৌহিদুল আলম, আনোয়ারায় তৌহিদুল হক চৌধুরী, রাউজানে এ কে এ এহসানুল হায়দার চৌধুরী ও রাঙ্গুনিয়ায় মো. আলী শাহ। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। সাতকানিয়ায় জামায়াতের মো. জসিম উদ্দিন ও বাঁশখালীতে একই দলের জহিরুল ইসলাম।
কক্সবাজার: রামুতে বিএনপির আহমেদুল হক চৌধুরী।
রাঙামাটি: জুড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) উদয় জয় চাকমা।
বান্দরবান: নাইক্ষ্যংছড়িতে জামায়াতের তোফায়েল আহমেদ।