প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে ৫৫টিতে বিএনপির প্রার্থী নেই। আর ছয়টিতে একক প্রার্থী হিসেবে জয়ের পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে আজ রোববার এ তথ্য জানা গেছে।
সব মিলিয়ে এই দফার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা তিন হাজার ৭২৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮ ও স্বতন্ত্র এক হাজার ৯১২ জন প্রার্থী।
এই নির্বাচনে ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৮ এপ্রিল। ১৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ৭ মে চতুর্থ দফার ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হবে।