চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কাউন্সিলরদের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে চতুর্থ দিনের মতো গতকাল দিনভর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। টানা কর্মবিরতির কারণে সিটি করপোরেশনে নানা কাজে আসা নগরবাসীর বিড়ম্বনা চরমে উঠেছে।

গতকাল সকালে করপোরেশন মিলনায়তনে প্যানেল মেয়র আবুল কাশেমের সভাপতিত্বে কাউন্সিলরদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আবুল কাশেমকে আহ্বায়ক, তৌহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং জাঙ্গাহীর আলমকে সদস্যসচিব করে ১১ সদস্যের সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেনকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হামলার কথা স্বীকার করেছেন।