প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন শেষে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সেলিম-জলিল পরিষদ নির্বাচনে হাসপাতালের পরিচালকসহ দুজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল নয়টায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় ওই হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন শুরু হয়। সেলিম- জলিল এবং তার প্রতিদ্বন্দ্বী শহীদ-হাবীব পরিষদ নির্বাচনে অংশ নেয়। ভোট গ্রহণ ও গণনা চলাকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল হোসেইন খান চৌধুরী ভোটকেন্দ্রে অবস্থান করেন। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে কি না, তা তদারকি ও পর্যবেক্ষণে তিনি এসেছেন।