চতুর্থ শ্রেণীর ছাত্রীকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা তরুণ পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করেছে মাহবুবুল হক নামের এক বখাটে। মাহবুবুল চিওড়া ইউনিয়নের ধোড়করা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে বখাটে পলাতক রয়েছে। এদিকে একটি প্রভাবশালী মহল তাকে রক্ষার জন্য মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মেয়েটির পারিবার জানায়, গত রোববার দুপুরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বিরতির সময় নাশতা করার জন্য ওই ছাত্রী ধোড়করা বাজারের পূর্ব পাশের একটি বেকারির উদ্দেশে রওনা করে। পথে মাহবুবুল তাকে ধরে নিয়ে নির্জন একটি ছাত্রাবাসে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কর্তব্যরত চিকিৎসক আবুল ফাত্তাহ জানান, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল মাহবুবুলকে রক্ষা করতে থানায় মামলা না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জনা যায়, মাহবুবুলের বিরুদ্ধে যৌন হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে। গত বছরের এপ্রিলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় প্রভাবশালী একটি মহল আইনগত ব্যবস্থা না নিয়ে তার মাথার চুল কেটে ও গলায় জুতা পরিয়ে ছেড়ে দেয়।ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ধোড়করা বাজারের একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।