চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার বুধল ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুপুরেই ধর্ষণে জড়িত থাকার অভিযোগে রাজীব (১৮) নামের এক কিশোরকে আটক করেছে।
এলাকাবাসী ও শিশুটির পরিবারের লোকজনের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, মেয়েটি গতকাল বিদ্যালয়ে যাচ্ছিল। পথে নন্দনপুর গ্রামের বখাটে রাজীব নন্দনপুরের শিল্পনগর এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজীবকে আটক করে থানায় নিয়ে আসে।