চতুর্থ শ্রেণীর সেই ছাত্রীর বিয়ে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চতুর্থ শ্রেণীর সেই ছাত্রীর বাল্যবিবাহ অবশেষে বন্ধ করল প্রশাসন। গতকাল রোববার মাধবপুর থানার পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করতে ছাত্রী ও তার মা-বাবাকে থানায় নিয়ে আসে। এদিকে মুঠোফোনে বরপক্ষকে আসতে নিষেধ করেন জনপ্রতিনিধিরা। গতকাল রোববার প্রথম আলোতে ‘চতুর্থ শ্রেণীর ছাত্রীর বিয়ে হবে আজ?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে স্থানীয় প্রশাসনের। গতকাল সকালে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক একদল পুলিশ নিয়ে বিয়ে বন্ধ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান জানান, বাল্যবিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছাত্রীর বাবা-মাকে গতকাল সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।