চতুর্থ সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সমাবর্তনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সাবেক শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাসে এখন সাজ সাজ রব। আজ বেলা দেড়টায় আনুষ্ঠানিকভাবে সমাবর্তন উৎসব শুরু হবে। এতে সভাপতিত্ব¾ করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।