চতুর্থ স্ত্রীর মামলায় বৃদ্ধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় এক বৃদ্ধের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, আসামির নাম মো. শাহ আলম (৬৫)। যৌতুক দাবি এবং তিন সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে তাঁর চতুর্থ স্ত্রী (বয়স ৩০ বছর) গতকাল মামলা করলে আদালত শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্ত্রীর ঠিকানা পাঁচলাইশ এবং স্বামীর ঠিকানা হাটাহাজারী বলে আরজিতে উল্লেখ আছে।আদালত সূত্র আরও জানায়, শাহ আলম মামলার বাদীকে বিয়ে করার আগে তিনটি বিয়ে করেন। বাদীর সঙ্গে শাহ আলমের বিয়ে হয় ২০০০ সালের ২৪ জুলাই। এই সংসারে তাঁদের দুটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তানের জন্ম হয়। একপর্যায়ে শাহ আলম তাঁর এই স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন।