চতুর্থবার ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের ফকিরাবাদ গ্রামের মুরাদ মিয়ার ছেলে ছাব্বির ইসলাম (৩৪) দীর্ঘদিন ধরে হেরোইনে আসক্ত। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী কেউ তাঁকে এ জগত্ থেকে ফেরাতে পারেনি। মাদকের টাকা না পেলে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান। অতিষ্ঠ হয়ে এর আগেও তিনবার তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাজ না হওয়ায় গত বুধবার দুপুরে আবারও ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। সাব্বির বর্তমানে ওসমানীনগর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।