চতুর্দশ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের চতুর্দশ সম্মেলন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়নের নারীনেত্রীসহ দুই শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নারীনেত্রী জাহানারা বেগম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার, নাগরিক উদ্যোগের এলাকা কর্মকর্তা শ্যামল মোহন্ত ও শিল্পী শিকদার প্রমুখ।