চতুর্দশ সিনেট অধিবেশন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট ভবনে গতকাল শনিবার চতুর্দশ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সিনেটে ২০১১-১২ অর্থবছরের সংশোধিত ১০১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের ১২০ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার বাজেট পেশ করা হয়। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাজী শহীদুল্লাহ। সভায় সিনেট সভাপতি বলেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, অধিভুক্তিসংক্রান্ত রেগুলেশন যুগোপযোগীকরণ, প্রফেশনাল কলেজের মানোন্নয়ন, পরিদর্শনব্যবস্থা জোরদার, দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, অভিন্ন গ্রেডিং পদ্ধতির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ২০১১-১২ অর্থবছরের সংশোধিত ১০১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের ১২০ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার মূল বাজেট পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, সভায় মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে প্রণীত অর্গানোগ্রাম অনুমোদিত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বিষয়ে সিনেটের দশম অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত এই অধিবেশনে বাতিল করা হয়।