চন্দন হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। গতকাল রোববার ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা বার সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন জসীম, আইনজীবী ঐক্য পরিষদের সহসভাপতি নারায়ণচন্দ্র দাস, সহসভাপতি পরিমল কুমার বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।